Dhaka, Wednesday | 12 August 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 12 August 2026 | English
শিরোনাম:

আদমদীঘিতে আওয়ামী ও কৃষক লীগের দুই নেতা গ্রেপ্তার

প্রকাশ: সোমবার, ৪ আগস্ট, ২০২৫, ৬:১২ পিএম  (ভিজিটর : ৩২৮)

বগুড়ার আদমদীঘিতে বিএনপি অফিসে হামলা, ভাঙচুর সংক্রান্ত নাশকতা মামলায় ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুস ছালাম (৫০) ও ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান (৪৩) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৩ আগস্ট) রাতে তাদের নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আব্দুস ছালাম আদমদীঘির লক্ষীপুর গ্রামের মোজাম্মেল প্রামানিকের ছেলে ও নসরতপুর ইউপির ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং আতাউর রহমান উপজেলার নিমাইদীঘি গ্রামের মজিবুর রহমানের ছেলে ও ছাতিয়ানগ্রাম ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক ছিলেন।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, বিগত ২০২৪ সালের ৪ আগষ্ট আদমদীঘিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঠেকাবার জন্য আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মী ককটেল, পেট্রোল সাবল ও লাঠি সোডাসহ ধারালো অস্ত্রে সজ্জিত দলবদ্ধ হয়ে আদমদীঘি সদরে বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএনপির অফিসে হামলা, শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিলা ও তারেক রহমানের ছবিতে অগ্নিসংযোগ ও চেয়ার, আলমারী, ফ্যানসহ অন্যান্য আসবাবপত্র ভাংচুর করে। 
এ ঘটনায় ২০২৪ সালের ২৫ আগস্ট আওয়ামী লীগের নেতা-কর্মীদের নাম উল্লেখ-সহ অজ্ঞাত মোট ২৫০ জনের নামে বিশেষ ক্ষমতা আইনে নাশকতা সংক্রান্ত একটি মামলা হয়। এ মামলায় রোববার দিবাগত রাতে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস ছালাম ও ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদ আতাউর রহমানকে গ্রেপ্তার করা হয়।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানান, সোমবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝