Dhaka, Monday | 27 July 2026
         
English Edition
   
Epaper | Monday | 27 July 2026 | English
শিরোনাম:

বাঁচার আকুতিতে ফেনী পানি উন্নয়ন বোর্ডের সামনে মানববন্ধন

প্রকাশ: রবিবার, ৩ আগস্ট, ২০২৫, ৮:১৯ পিএম  (ভিজিটর : ৪২৯)
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ফেনী সদর উপজেলার ১০ নং ছনুয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড টংগীর পাড় গ্রামের লেমুয়া ব্রীজ এর উত্তর পাশের অংশ বরাবরই অবহেলিত। প্রতি বছর বন্যায় কিংবা বর্ষায় এই নদীর পাশ্ববর্তী এলাকার মানুষগুলোর অস্তিত্বই খুঁজে পাওয়া যায়না।

রোববার (৩ জুলাই) লেমুয়া ব্রীজের পশ্চিমাংশের জামাল ড্রাইভারের বাড়ীর অসহায় পরিবারগুলো পানি উন্নয়ন বোর্ড ফেনীর সামনে তাদের বাঁচার আকুতি নিয়ে মানববন্ধন করেন।

তাদের অভিযোগ, গতবারের ভয়াভহ বন্যায় কালিদাস পাহালিয়া নদীর লেমুয়া ব্রীজ অংশের বসবাসকারী পরিবারগুলোর বিশাল ক্ষতি হয়। এবারের বৃষ্টিতে এদের বাড়ীঘর পুরোটাই নদীতে বিলিন হয়ে যাচ্ছে। পানি উন্নয়ন বোর্ড ফেনীকে বার বার অবহিত করা হলেও কোন দ্রুত পদক্ষেপ তারা নিতে রাজী না। এছাড়াও বার বার বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ করা হলেও পানি উন্নয়ন বোর্ড কিংবা প্রশাসনের উর্ধবতন কর্মকর্তারা কেউ তাদের সহযোগীতা করছেন না।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝