Dhaka, Monday | 31 August 2026
         
English Edition
   
Epaper | Monday | 31 August 2026 | English
শিরোনাম:

মান্দায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

প্রকাশ: শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ১১:২৬ এএম  (ভিজিটর : ১৩৮)

নওগাঁর মান্দা উপজেলায় দুইটি পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক হেলপার নিহত হয়েছেন।

শনিবার (২৬ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের চৌদ্দমাইল মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নওগাঁ-রাজশাহী মহাসড়কে সাবাইহাটের দক্ষিণাংশে দুটি ট্রাক বিপরীত দিক থেকে আসছিল। চৌদ্দমাইল মোড়ে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে একটি ট্রাকের হেলপার ঘটনাস্থলেই মারা যান। তবে তাৎক্ষণিকভাবে নিহতের নাম ও পরিচয় জানা যায়নি।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। দুর্ঘটনায় জড়িত ট্রাক দুটি সরানোর কার্যক্রম চলমান রয়েছে।”

এ ঘটনায় এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। তবে পরে ট্রাফিক নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় পুলিশ।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝