Dhaka, Monday | 31 August 2026
         
English Edition
   
Epaper | Monday | 31 August 2026 | English
শিরোনাম:

নতুন সিনেমায় দুই নায়িকার সাথে জায়েদ খান

প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৮:২৮ পিএম  (ভিজিটর : ২৫)
ঢাকাই চলচ্চিত্রের নায়ক জায়েদ খান, তার সঙ্গে আছেন অধরা খান ও শিরিন শিলা।

ঢাকাই চলচ্চিত্রের নায়ক জায়েদ খান, তার সঙ্গে আছেন অধরা খান ও শিরিন শিলা।

কদিন আগেই খবর আসে নতুন সিনেমায় নাম লিখিয়েছেন  ঢাকাই চলচ্চিত্রের নায়ক জায়েদ খান। তার সঙ্গে আছেন অধরা খান ও শিরিন শিলা। এবার দুই নায়িকাকে নিয়ে সামাজিক মাধ্যমে ধরা দিলেন জায়েদ খান।

সিনেমাটির নাম ‌‘ভায়োলেন্স’। সম্প্রতি কানাডায় সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়। এতে পরিচালক ও অভিনয়শিল্পীরা উপস্থিত ছিলেন।

শুটিং শুরুর আগে অধরা খান ও শিরিন শিলার সঙ্গে ফটোশুটেও অংশ নেন জায়েদ খান। নতুন সিনেমাটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি সংবাদমাধ্যমকে বলেন, ‘সিনেমাটি নিয়ে আমি খুবই এক্সাইটেড। কারণ কানাডায় এই প্রথম এভাবে পূর্ণাঙ্গভাবে বাংলা সিনেমার শুটিং হতে যাচ্ছে। এটা অনেক বড় ব্যাপার। আমরা নিজেদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে কাজটি করব। আশা করছি দারুণ কিছুই হবে।’

সিনেমাটি পরিচালনা করবেন কামাল হোসেন। উত্তর আমেরিকায় বসবাসরত বাঙালিদের কথা মাথায় রেখে ‘ভায়োলেন্স’ নির্মাণ করা হবে বলে জানা গেছে।

গত ২৭ আগস্ট ঢাকাই সিনেমার এই অভিনেতা নিউইয়র্ক থেকে কানাডার অন্টারিওর উদ্দেশে রওনা হন। বিজনেস ক্লাসে বসে ছবিও তুলেছিলেন তিনি। কিন্তু আবহাওয়ার কারণে শেষ পর্যন্ত উড়োজাহাজটি উড়াল দিতে পারেনি। বজ্রপাতের কারণে ৯ ঘণ্টা অপেক্ষা করে জায়েদ খান ফিরে আসেন। এদিকে কানাডায় তার জন্য অপেক্ষা করছিলেন চিত্রনায়িকা অধরা খান ও শিরিন শিলা।

সর্বশেষ ‘সোনার চর’ সিনেমায় দেখা যায় জায়েদ খানকে। ছবিটি পরিচালনা, কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লেখেন জাহিদ হাসান। জায়েদ খানের বিপরীতে অভিনয় করেন চিত্রনায়িকা জান্নাতুল স্নিগ্ধা।

এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝