Dhaka, Monday | 31 August 2026
         
English Edition
   
Epaper | Monday | 31 August 2026 | English
শিরোনাম:

জামালপুরে বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৮:৪৬ পিএম  (ভিজিটর : ২৩)

জামালপুর সদর উপজেলার লাহাড়িকান্দা এলাকায় বাসচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো কয়েকজন হতাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ময়মনসিংহ-জামালপুর মহাসড়কের লাহাড়িকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, জামালপুর থেকে ঢাকাগামী বাজিত পরিবহনের একটি বাস অটোরিকশাকে চাপা দেয়। এ সময় অটোরিকশাটি বাসের নিচে চাপা পড়ে তিনজন নিহত হয়।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন।

অটোরিকশাটি বাসের নিচে চাপা পড়ায় হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে। পুলিশ ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছে।

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝