Dhaka, Monday | 31 August 2026
         
English Edition
   
Epaper | Monday | 31 August 2026 | English
শিরোনাম:

কুমিল্লায় দ্য ফাইন্যান্সিয়াল পোস্টের প্রতিনিধির ওপর হামলার অভিযোগ

ছেলেকেও মারধর, থানায় জিডি

প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৬:৪৫ পিএম  (ভিজিটর : ২৪)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কুমিল্লায় দ্য ফাইন্যান্সিয়াল পোস্টের প্রতিনিধি রবিউল বাশার খান ও তাঁর ছেলে নিলয়ের ওপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় একদল যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় আহত রবিউল বাশার খানকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

ঘটনাটি ঘটে গত ২৬ আগস্ট রাত আনুমানিক ২টার দিকে কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৬ নম্বর জগন্নাথপুর ইউনিয়নের অরণ্যপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠসংলগ্ন এলাকায়।

ভুক্তভোগীদের অভিযোগ, ওই রাতে অরণ্যপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জশনে জুলুসের মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিল শেষে তবারক বিতরণের সময় নিলয়ের সঙ্গে কয়েকজনের কথা-কাটাকাটি হয়। পরে তবারক নিয়ে বাড়ি ফেরার পথে শাফি নামে এক যুবক নিলয়কে ডেকে তাদের বাড়ির সামনে নিয়ে যান।

অভিযোগে বলা হয়, সেখানে আগে থেকে অবস্থান করা কয়েকজন নিলয় ও তার সঙ্গে থাকা আরেক তরুণের ওপর হামলা চালায়। স্থানীয় কয়েকজন নিলয়কে উদ্ধার করলেও তার সঙ্গে থাকা তরুণকে অন্যত্র নিয়ে মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে।

পরে নিলয় বাড়িতে গিয়ে বিষয়টি তার বাবা সাংবাদিক রবিউল বাশার খানকে জানায়। রবিউল ঘটনাস্থলে গিয়ে বিষয়টি জানতে চাইলে তাঁর ওপরও হামলা চালানো হয় বলে তিনি অভিযোগ করেন।

রবিউল বাশার খানের অভিযোগ, হামলায় পিয়াস খান (স্বাধীন), তার ভাই শাফি, বাবা শফিউল, মা সাবিনা ইয়াসমিন, সুমন খানের ছেলে বিশাল, ফারুক খান ও তার ছেলে ফারদিনসহ প্রায় ২০ থেকে ২৫ জন অংশ নেন।

ঘটনার পর রবিউল বাশার খান জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ সেখানে উপস্থিত কয়েকজনের সঙ্গে কথা বলে ঘটনার বিষয়ে প্রাথমিকভাবে তথ্য সংগ্রহ করে।

রবিউলের ভাষ্য, পুলিশ অভিযুক্তদের বাড়িতে গেলে কয়েকজন পালানোর চেষ্টা করেন। এ সময় সেখানে নম্বরপ্লেটবিহীন একটি মোটরসাইকেল দেখতে পাওয়া যায়। মোটরসাইকেলটি স্থানীয় ওই যুবকেরা ব্যবহার করেন বলে তিনি দাবি করেন।

তিনি আরও অভিযোগ করেন, পুলিশ কয়েকজনকে বাড়ি থেকে বের করে আনলেও পরে তাদের ছেড়ে দেয়। এ বিষয়ে পুলিশের কাছে জানতে চাইলে অভিযুক্ত এক ব্যক্তির মা অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে বলে জানানো হয়। মোটরসাইকেলটির কাগজপত্র বৈধ রয়েছে বলেও পুলিশ জানিয়েছে।

হামলার পর আহত সাংবাদিক রবিউল বাশার খানকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় একটি জিডি করা হয়েছে।

এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝