Dhaka, Sunday | 26 July 2026
         
English Edition
   
Epaper | Sunday | 26 July 2026 | English
শিরোনাম:

মাদারগঞ্জে নির্মানাধীন সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু

প্রকাশ: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫, ৮:১৯ পিএম  (ভিজিটর : ১২০)
ছবি: ফিন্যান্সিয়াল পোস্ট

ছবি: ফিন্যান্সিয়াল পোস্ট

জামালপুরের মাদারগঞ্জে মসজিদের নির্মানাধীন সেপটিক ট্যাংকে কাজ করার সময় বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই)  বিকেল ৪টার দিকে উপজেলার গুনারীতলা ইউনিয়নের জাংগালিয়া কালুর মোড় সংলগ্ন এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— সুরুজ মন্ডলের ছেলে মোশারফ হোসেন ( ৩৫) ও একই এলাকার মৃত জোনাব মন্ডলের ছেলে জদু মন্ডল (৫০)। সম্পর্কে তারা চাচা-ভাতিজা। তারা দুজনেই পেশায় নির্মাণ শ্রমিক।

স্থানীয়রা জানান, কিছুদিন আগে মোশারফ ও জদু মন্ডল নিজ এলাকার মসজিদের নির্মানাধীন সেপটিক ট্যাংকির ছাদ ঢালাই করেন। সেই ছাদ ঢালাই কাজের তদারকি করতে আজ বিকেল ৪টার দিকে মোশারফ ও জদু মন্ডল আসেন। প্রথমে জদু মন্ডল ট্যাংকির ভিতরে নামলে বিষাক্ত গ্যাসে অজ্ঞান হয়ে যান। এসময় তাকে উদ্ধার করতে  মোশারফ হোসেন  ট্যাংকির ভিতরে নামলে তিনিও অজ্ঞান হয়ে পড়ে যান। টের পেয়ে আশপাশের লোকজন ফায়ার সার্ভিসে খবর দেয়।

এসময় জামালপুর ফায়ার সার্ভিস স্টেশন ও মাদারগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের টিম এসে ট্যাংকির সাইট দেওয়াল ভেঙে তাদের অজ্ঞান অবস্থায় উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা ১০০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরিক্ষা করে দুজনকেই মৃত ঘোষণা করেন।

স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ও জরুরী বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক ডাঃ সালেহ মাহাদী জানান, মোশারফ হোসেন ও জদু মন্ডল নামে দুজন রোগীকে জরুরী বিভাগে আনা হয়। হাসপাতালে আনার আগেই তারা মারা গেছেন।

মাদারগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার রইচ উদ্দিন বলেন, আমরা আনুমানিক বিকেল ৪.২৫ মিনিটের সময় খবর পাই জাংগালিয়া এলাকায় সেপটিক ট্যাংকে কাজ করতে গিয়ে দুজন নির্মান শ্রমিক অচেতন অবস্থায় পড়ে আছে। ঘটনাস্থলে পৌঁছে সেপটিক ট্যাংকের সাইট দেওয়াল ভেঙে অচেতন অবস্থায় দুজন নিমার্ণ শ্রমিককে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা ১০০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে পাঠাই।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল্লাহ সাইফ বলেন, এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে এখনো কোন লিখিত অভিযোগ পায়নি। অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝