Dhaka, Monday | 7 September 2026
         
English Edition
   
Epaper | Monday | 7 September 2026 | English
শিরোনাম:

তাহিরপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত আটক

প্রকাশ: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫, ১:২৯ পিএম  (ভিজিটর : ১৪৫)

‎সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার সীমান্ত এলাকায় বিশ বছর বয়সী এক শারীরিক প্রতিবন্ধী কিশোরীকে নিজ বসত ঘরে তিন সন্তানের জনক কর্তৃক জোরপূর্বক ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আলম মিয়া (৪০) নামের এক যুবককে আটক করেছে তাহিরপুর থানা পুলিশ।

‎এ ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের জঙ্গল বাড়ি গ্রামে  ভুক্তভোগী কিশোরীর নিজ বসত ঘরে।

‎অভিযুক্ত যুবক উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের জঙ্গলবাড়ি গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের ছেলে।

‎ভুক্তভোগী কিশোরীর বোন জামাই  জানান, ঘটনার দিন দুপুরে বাড়িতে ওই শারীরিক প্রতিবন্ধী কিশোরী রেখে ওই কিশোরীর বাবা-মা ধর্মীয় কাজে গ্রামের অন্য বাড়িতে যায়। এই সুযোগে নুরল ইসলামের ছেলে তিন সন্তানের জনক আমল কিশোরীর ঘরে ডুকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে বাড়িতে কিশোরীর মা-বাবা আসলে ধর্ষণের বিষয়টি মা-বাবাকে বুঝানোর চেষ্টা করলে মা বাবা বুঝতে পারেনি। পরে সোমবার সকালে ওই ধর্ষিতা কিশোর তার জামাকাপড় খোলে আমাদের ধর্ষণের বর্ণনা দিলে আমরা ধর্ষণের বিষয়টি জানতে পারি। পরে সে আলমের কথা বলে।

‎অভিযুক্তকে আটকের সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেয়ে সোমবার দুপুরের দিকে জঙ্গলবাড়ি এলাকা থেকে অভিযুক্ত আলম মিয়াকে আটক করেছে টেকেরঘাট পুলিশ ফাঁড়ির ক্যাম্পের সদস্যরা। ভুক্তভোগী কিশোরী ও তাঁর পরিবার থানায় এসেছেন আমল মিয়াকে আসামি করে একটি ধর্ষণের অভিযোগে করেছে। অভিযোগের আলোকে ঘটনার তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝