Dhaka, Tuesday | 21 July 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 21 July 2026 | English
নেপালকে হারিয়ে এগিয়ে গেল বাংলাদেশ
৭৪ বছরে প্রথমবার মিস ওয়ার্ল্ডে পাকিস্তান
লিসবনে কনসার্ট মাতাবেন জেমস ও জায়েদ খান
হজ প্যাকেজ ঘোষণা আজ, কমছে বিমান ভাড়া
শিরোনাম:

ডেভিল হান্ট অভিযানে নবাবগঞ্জে যুবলীগ সদস্য গ্রেপ্তার

প্রকাশ: শুক্রবার, ৩০ মে, ২০২৫, ৩:০৪ পিএম  (ভিজিটর : ১৭৯)

দিনাজপুরের নবাবগঞ্জে ‘ডেভিল হান্ট’ বিশেষ অভিযানে এক যুবলীগ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার হওয়া ব্যক্তি মোঃ মারফিদুল ইসলাম (৩৫), পিতা-মৃত হবিবর রহমান, সাং–বড় মাগুরা (পাকপাড়া), নবাবগঞ্জ উপজেলার যুবলীগের সক্রিয় সদস্য।

নবাবগঞ্জ থানা সূত্রে জানা যায়, ২৯ মে ২০২৫ তারিখে দুপুর ২টা ২০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় মামলা রয়েছে।

পুলিশ জানায়, মারফিদুল ইসলাম ওই মামলার এজাহারভুক্ত ২৮ নম্বর আসামি। তার বিরুদ্ধে সন্ত্রাসমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার গুরুতর অভিযোগ রয়েছে। তাকে গ্রেফতারের পর যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝