Dhaka, Wednesday | 20 May 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 20 May 2026 | English
হাম রোগীদের নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ নির্দেশনা
বাবরকে ফিরিয়ে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিল বাংলাদেশ
সব পুড়লেও অক্ষত কুরআনের হরফ!
৬৫,৫৯২ হজযাত্রী সৌদিতে পৌঁছেছেন, ১৮ বাংলাদেশির মৃত্যু
শিরোনাম:

বাঁশের সাঁকো ভেঙ্গে দুর্ভোগে সাত গ্রামের মানুষ

প্রকাশ: বুধবার, ২৮ মে, ২০২৫, ৯:০৭ পিএম  (ভিজিটর : ১০৮)

একটি বাঁশের সাঁকো দিয়ে চলেন সাত গ্রামের মানুষ। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে শিশু ও বৃদ্ধরা প্রতিদিনই চলাচল করেন এই বাঁশের সাঁকো দিয়ে। বিভিন্ন মালামাল নিয়ে চলাচলের সময়  প্রায়ই দুর্ঘটনা শিকার হন অনেক মানুষ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পশ্চিম ইউনিয়নের ফতেহপুর গ্রামের প্রায় শত মিটার দীর্ঘ একটি বাঁশের সাঁকো হঠাৎ ভেঙে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী। ফতেহপুরসহ আশপাশের সাতটি গ্রামের মানুষ নবীনগর সদরে যাতায়াতের জন্য দীর্ঘদিন ধরেই এই সাঁকোই একমাত্র ভরসা।

সাঁকোটি ভেঙে যাওয়ায় স্কুল-কলেজগামী শিক্ষার্থী, বয়স্ক ব্যক্তি, রোগী ও গর্ভবতী নারীদের চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হয়েছে। ব্যবসায়ীরা মালামাল পরিবহন করতে পারছেন না। জরুরি চিকিৎসার প্রয়োজনে অ্যাম্বুলেন্স দ্রুত পৌঁছাতে না পারায় ঝুঁকিতে পড়ছেন রোগীরাও।

স্থানীয়রা জানান, তারা প্রতিবছর নিজেদের অর্থায়নে সাঁকোটি নির্মাণ ও মেরামত করে থাকেন। কিন্তু এটি একটি দীর্ঘমেয়াদি সমাধান নয়। ইতোমধ্যে একাধিকবার পাকা সেতুর দাবিতে আবেদন জানানো হলেও এখনো পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

এলাকাবাসী অবিলম্বে একটি স্থায়ী ও নিরাপদ সেতু নির্মাণের দাবি জানিয়েছেন, যাতে করে তারা নির্বিঘ্নে ও নিরাপদে যাতায়াত করতে পারেন।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝