Dhaka, Monday | 19 October 2026
         
English Edition
   
Epaper | Monday | 19 October 2026 | English
শিরোনাম:
● ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশের সন্তান: প্রধানমন্ত্রী তারেক রহমান   ● নবাগত সিভিল সার্জনকে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য বিভাগের শুভেচ্ছা   ● দুর্গোৎসবের নিরাপত্তা ব্যবস্থাপনা সরেজমিনে তদারকি করলেন আনসার-ভিডিপি মহাপরিচালক   ● শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদ্‌যাপন সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত: রাষ্ট্রপতি   ● ১৬১১১-এ কল পেয়ে অসুস্থ যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠাল কোস্ট গার্ড   ● আপনারা কেউ সংখ্যালঘু নন, সবার পরিচয় বাংলাদেশি নাগরিক: প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর   ● দেশে সংখ্যাগুরু-সংখ্যালঘু বলতে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি: গণপূর্ত প্রতিমন্ত্রী   

কটিয়াদীতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি জালাল উদ্দিন

প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ১:১০ পিএম আপডেট: ১৯.১০.২০২৬ ৪:২৯ পিএম  (ভিজিটর : ১৮)

শারদীয় দুর্গাপূজার মহাষষ্ঠীতে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন। উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপন নিশ্চিত করতে তিনি নিরাপত্তা ব্যবস্থা ও সার্বিক প্রস্তুতির খোঁজখবর নেন।

১৮ অক্টোবর সন্ধ্যায় কটিয়াদী পৌর এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি পূজা উদযাপন -সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলীপ, সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজল, উপজেলা বিএনপির সহসভাপতি মিজানুর রহমান স্বপন, সৈয়দ শামসুল আরেফিন তারাসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সংবাদকর্মীরা।

পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা যায়, চলতি বছর কটিয়াদী উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ৪৬টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে পৌর এলাকায় ১৬টি এবং উপজেলার নয়টি ইউনিয়নে ৩০টি মণ্ডপে পূজা উদযাপিত হচ্ছে।

এমপি জালাল উদ্দিন বলেন, “বর্তমান সরকার জনবান্ধব সরকার। সবাইকে শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালনের সুযোগ নিশ্চিত করতে হবে।” এ সময় তিনি উপজেলার সর্বস্তরের সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান।

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝