Dhaka, Monday | 19 October 2026
         
English Edition
   
Epaper | Monday | 19 October 2026 | English
শিরোনাম:

চট্টগ্রামে পূজামণ্ডপ থেকে নিখোঁজ দুই শিশুকে উদ্ধার করল আনসার সদস্যরা

প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৬:২৮ পিএম আপডেট: ১৯.১০.২০২৬ ৬:৩২ পিএম  (ভিজিটর : ১২)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

শারদীয় দুর্গাপূজার উৎসবের মধ্যে দায়িত্বশীলতা ও মানবিকতার নজির গড়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্যরা। চট্টগ্রামের হাটহাজারী ও রাউজানে পৃথক পূজামণ্ডপ থেকে নিখোঁজ হওয়া দুই শিশুকে উদ্ধার করে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছেন কর্তব্যরত আনসার সদস্যরা।

সোমবার (১৯ অক্টোবর) বাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী, রোববার (১৮ অক্টোবর) রাতে হাটহাজারীর ফতেয়াবাদ পূজামণ্ডপে তিন বছর বয়সী শিশু সামির হোসেনকে কান্নারত অবস্থায় দেখতে পান আনসার সদস্য পিসি হালহাজ উদ্দিন ও আতিকুল ইসলাম। পরে মাইকিং ও অনুসন্ধানের মাধ্যমে শিশুটির বাবা মোজাফফর ও মা রোকসানাকে খুঁজে বের করা হয়। এরপর শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

অন্যদিকে, রাউজানের গৌরাঙ্গ মন্দিরে বিকেল সাড়ে ৩টার দিকে পাঁচ বছর বয়সী আরেকটি শিশুকে কান্নাকাটি করতে দেখে উদ্ধার করেন আনসার সদস্য সুজন আহম্মেদ। তিনি শিশুটিকে খাবার কিনে দিয়ে শান্ত করেন। পরে স্থানীয়দের সহায়তায় প্রায় সাড়ে ছয় ঘণ্টা ধরে শিশুটির পরিবারের সন্ধান চালান তিনি।

রাত ৯টার দিকে স্থানীয় চেয়ারম্যান ও পূজা উদ্‌যাপন কমিটির সদস্যদের উপস্থিতিতে শিশুটিকে তার বাবা রুবেল ও মা জুনুকের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

নিখোঁজ সন্তানদের ফিরে পেয়ে দুই শিশুর অভিভাবকেরা আনসার সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিপদে পড়া মানুষের সহায়তায় আনসার ও ভিডিপি সদস্যদের এমন মানবিক উদ্যোগ প্রশংসনীয়। এ ধরনের দায়িত্বশীল ভূমিকা সাধারণ মানুষের মধ্যে বাহিনীর প্রতি আস্থা ও বিশ্বাস আরও সুদৃঢ় করতে সহায়ক হবে।

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝