Dhaka, Monday | 19 October 2026
         
English Edition
   
Epaper | Monday | 19 October 2026 | English
শিরোনাম:

মুন্সীগঞ্জে জাল টাকা তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার, জব্দ ২ লাখ টাকার নোট

প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৪:৩৯ পিএম আপডেট: ১৯.১০.২০২৬ ৬:৩৩ পিএম  (ভিজিটর : ১০)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মুন্সীগঞ্জের শ্রীনগরে জাল টাকা তৈরির অভিযোগে শ্রাবন হোসেন (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাঁর কাছ থেকে ২ লাখ টাকার জাল নোট, একটি ল্যাপটপ ও একটি রঙিন প্রিন্টার জব্দ করা হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) রাত ৯টা ৪৫ মিনিটের দিকে শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের মান্দ্রা এলাকার ৮ নম্বর ওয়ার্ডে এ অভিযান চালানো হয়।

মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম জানান, জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ কামরুল হাসানের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়।

পুলিশের তথ্য অনুযায়ী, ভাগ্যকুলের মান্দ্রা এলাকায় মজিবুর রহমানের একতলা ভবনের উত্তর পাশের একটি কক্ষে অভিযান চালিয়ে জাল টাকা তৈরির সময় শ্রাবন হোসেনকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার বাসিন্দা এবং তাঁর বাবার নাম মজিবুর রহমান।

ডিবি পুলিশের এসআই মোহাম্মদ কামরুল হাসান জানান, শ্রাবন আগে থেকেই নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে জাল নোট তৈরি করে ঢাকাসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন বলে অভিযোগ রয়েছে।

অভিযানে জব্দ করা আলামতের মধ্যে রয়েছে ২০০ টাকা মূল্যমানের মোট ২ লাখ টাকার জাল নোট, একটি ল্যাপটপ ও একটি রঙিন প্রিন্টার।

এ ঘটনায় শ্রীনগর থানায় মামলা করা হয়েছে। পরে সোমবার (১৯ অক্টোবর) দুপুরে গ্রেপ্তার শ্রাবন হোসেনকে আদালতে পাঠানো হয়।

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝