Dhaka, Tuesday | 20 October 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 20 October 2026 | English
শিরোনাম:

ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিজিবি অধিনায়ক

প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৬:০৯ পিএম আপডেট: ২০.১০.২০২৬ ৬:১৩ পিএম  (ভিজিটর : ২৬)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপন ও প্রতিমা বিসর্জন নিশ্চিত করতে ব্রাহ্মণ বাড়িয়ার সীমান্তবর্তী এলাকার একটি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ৬০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শরিফুল ইসলাম।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণ বাড়িয়া সদর উপজেলার সুলতানপুর এলাকার বিখারী আশ্রমের পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। এ সময় পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। বিজিবির অন্যান্য কর্মকর্তারাও তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।

দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করতে সক্রিয় রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পূজারীরা যাতে উৎসবমুখর পরিবেশে নির্বিঘ্নে পূজা উদযাপন ও প্রতিমা বিসর্জন করতে পারেন, সে লক্ষ্যে কাজ করছে বাহিনীটি।

৬০ বিজিবি জানায়, তাদের দায়িত্বপূর্ণ এলাকায় কুমিল্লা ও ব্রাহ্মণ বাড়িয়া সীমান্তের ৭৯ দশমিক ১ কিলোমিটার অংশে এবং সীমান্ত থেকে আট কিলোমিটারের মধ্যে অবস্থিত ৫৬টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে বিজিবি।

উল্লেখ্য, এ বছর ব্রাহ্মণ বাড়িয়া জেলায় ৬২৮টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে সীমান্তবর্তী কসবা, আখাউড়া ও বিজয়নগর উপজেলায় রয়েছে ১৪৯টি পূজামণ্ডপ।

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝