Dhaka, Tuesday | 20 October 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 20 October 2026 | English
শিরোনাম:

রংপুর-রাজশাহী সফর শেষে চট্টগ্রামে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৮:২২ পিএম আপডেট: ২০.১০.২০২৬ ৮:২৮ পিএম  (ভিজিটর : ৮)
 প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে রংপুর ও রাজশাহী সফর শেষে চট্টগ্রামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর নগরের রহমতগঞ্জ এলাকার ঐতিহাসিক জে এম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে তাঁর। সেখানে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী।

এর আগে মঙ্গলবার সকালে ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে নীলফামারীর সৈয়দপুরের উদ্দেশে রওনা হন তারেক রহমান। সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছে সড়কপথে রংপুরে যান তিনি। সেখানে রাধা গোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন এবং পূজার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন সরকারপ্রধান। এ সময় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।

রংপুর যাওয়ার পথে তারাগঞ্জ ও পাগলাপীর এলাকায় দুটি পথসভায়ও বক্তব্য দেন প্রধানমন্ত্রী।

রংপুরের কর্মসূচি শেষে সৈয়দপুর বিমানবন্দর থেকে সামরিক বিমানে রাজশাহীর উদ্দেশে রওনা হন তারেক রহমান। দুপুরের পর রাজশাহীর হযরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে পৌঁছান তিনি।

রাজশাহীতে পৌঁছে নগরের হাজী মুহাম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় যোগ দেন প্রধানমন্ত্রী। জনসভা শেষে ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

রাজশাহীর কর্মসূচি শেষ করে চট্টগ্রামের উদ্দেশে রওনা হন সরকারপ্রধান। সেখানে জে এম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় শেষে চট্টগ্রাম সার্কিট হাউসে যাত্রাবিরতি করার কথা রয়েছে তাঁর। এরপর রাতে বিমানযোগে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝