Dhaka, Friday | 22 May 2026
         
English Edition
   
Epaper | Friday | 22 May 2026 | English
দীর্ঘ ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
সৌদি পৌঁছেছেন বাংলাদেশি ৭৩১৮২ হজযাত্রী
ঈদের ফিরতি যাত্রার ট্রেনের টিকিট বিক্রি শুরু আজ
বিচার চাই না, আপনারা বিচার করতে পারবেন না: রামিসার বাবা
শিরোনাম:

নবাবগঞ্জে ধান ক্ষেত থেকে আদিবাসী যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশ: সোমবার, ২৬ মে, ২০২৫, ৩:২৫ পিএম  (ভিজিটর : ২৬৯)
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

দিনাজপুরের নবাবগঞ্জে ধান ক্ষেত থেকে  শুভ সরেন ( ২৩) নামে এক আদিবাসী যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৬ মে) সকাল ১০ টায় উপজেলার দাউদপুর ইউনিয়নের সিসিডিবি অফিসের পূর্ব পাশে স্থানীয় তুফানের ভাটার কাছের ধান ক্ষেত থেকে এ মরদেহ উদ্ধার করে পুলিশ। শুভ সরেন উপজেলার মালদহ আদিবাসী পাড়ার গণেশ সরেনের ছেলে।

পুলিশ জানান, স্থানীয়রা ধান ক্ষেতে শুভ সরেনের মৃতদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন, পরে পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরাদেহ উদ্ধার করে। শুভ সরেনের মৃতদেহে বিশেষ ক্ষতচিহ্ন ছিল। মৃত্যুর পরে তার ডান হাতের কিছু অংশ এবং একটি কান বন্যপ্রাণীরা খেয়ে ফেলে এমনটি প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছ। ময়না তদন্তের পরে ঘটনার আসল রহস্য বের হবে।

বিষয়টি নিশ্চিত করে নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের পরে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝