Dhaka, Thursday | 19 November 2026
         
English Edition
   
Epaper | Thursday | 19 November 2026 | English
শিরোনাম:

শরীয়তপুরে ছাত্রলীগ নেতাকে পিটুনি দিয়ে পুলিশের হাতে দিল ছাত্রদল

প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৪:১৯ পিএম  (ভিজিটর : ৫)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও উপ-ক্রীড়াবিষয়ক সম্পাদক বায়েজিদ কোতয়ালকে মারধরের পর পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা। বুধবার (১৮ নভেম্বর) দুপুরে শরীয়তপুর সদর উপজেলার ডোমসার জগৎচন্দ্র ইনস্টিটিউটের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে ডোমসার জগৎচন্দ্র ইনস্টিটিউটের সামনে বায়েজিদ কোতয়ালকে মারধর করেন সদর উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে।

পুলিশ জানায়, বায়েজিদ কোতয়ালের সঙ্গে কয়েকজনের জমি নিয়ে পূর্ববিরোধ রয়েছে। এ নিয়ে মামলাও চলমান। ওই বিরোধের জের ধরে তাঁকে মারধর করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

পরে পুলিশ তাঁকে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। চিকিৎসা শেষে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, ‘তাঁদের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল এবং এ নিয়ে মামলা চলমান রয়েছে। ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে। পরে প্রাথমিক চিকিৎসা শেষে আদালতে পাঠানো হয়েছে।

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝