Dhaka, Thursday | 19 November 2026
         
English Edition
   
Epaper | Thursday | 19 November 2026 | English
শিরোনাম:

‘আকভান’-এর প্রভাবে সেন্টমার্টিনগামী সব নৌযান চলাচল বন্ধ

প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৩:১৮ পিএম আপডেট: ১৯.১১.২০২৬ ৩:২৯ পিএম  (ভিজিটর : ২৮)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সাগর উত্তাল থাকায় কক্সবাজার থেকে সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে ট্রলার, স্পিডবোটসহ সব ধরনের নৌযান চলাচলও বন্ধ রাখা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আতিকুর রহমান জানান, ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সাগর উত্তাল থাকায় পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচল বন্ধ রাখা হয়েছে। একই সঙ্গে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথেও সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে নৌযান চলাচলের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে, কক্সবাজার সমুদ্রবন্দরের ২ নম্বর স্থানীয় সতর্কসংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি করা হয়েছে। একই সঙ্গে সাগরে অবস্থানরত সব ধরনের নৌযানকে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশনা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝