Dhaka, Thursday | 19 November 2026
         
English Edition
   
Epaper | Thursday | 19 November 2026 | English
শিরোনাম:

মিয়ানমারে পাচারকালে ১৭ হাজার ৫০০ কেজি সিমেন্টসহ ৯ জন আটক

প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৩:১০ পিএম আপডেট: ১৯.১১.২০২৬ ৩:১২ পিএম  (ভিজিটর : ৮)

নোয়াখালীর হাতিয়ায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকালে ১৭ হাজার ৫০০ কেজি সিমেন্টসহ ৯ জন পাচারকারীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য জানান।

তিনি বলেন, গত ১৮ নভেম্বর বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে হাতিয়ার চর গাসিয়া সংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালায় কোস্ট গার্ড স্টেশন হাতিয়া। এ সময় সন্দেহজনক একটি কার্গো বোটে তল্লাশি চালিয়ে প্রায় ১ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের ১৭ হাজার ৫০০ কেজি সিমেন্টসহ ৯ জনকে আটক করা হয়।

জব্দ করা সিমেন্ট, বোট ও আটক ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ডের এ কর্মকর্তা আরও জানান, চোরাচালান রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝