Dhaka, Thursday | 19 November 2026
         
English Edition
   
Epaper | Thursday | 19 November 2026 | English
শিরোনাম:

সীমান্ত নিরাপত্তায় ড্রোনে নজরদারি জোরদার করল ফুলবাড়ী ২৯ বিজিবি

প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৭:৫৯ পিএম আপডেট: ১৮.১১.২০২৬ ৮:০১ পিএম  (ভিজিটর : ৩৯)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করতে ড্রোনের মাধ্যমে নজরদারি কার্যক্রম শুরু করা হয়েছে। মাদক ও চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ রোধ এবং সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তির এ ব্যবহার শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১৮ নভেম্বর) দুপুরে ফুলবাড়ী ২৯ বিজিবির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফুলবাড়ী ২৯ বিজিবির দায়িত্বপূর্ণ ফুলবাড়ী, দিনাজপুর সদর, বিরামপুর ও চিরিরবন্দর সীমান্ত এলাকায় সার্বক্ষণিক নজরদারি বাড়ানো, সন্দেহজনক গতিবিধি শনাক্ত করা এবং টহল কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে ড্রোন প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে।

ড্রোনের মাধ্যমে সীমান্তের দুর্গম, ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলোতে সহজে নজরদারি করা সম্ভব হবে। এর ফলে সীমান্তে অপরাধমূলক কর্মকাণ্ড শনাক্ত ও প্রতিরোধে বিজিবির সক্ষমতা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

ফুলবাড়ী ২৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান, পিএসসি বলেন, দায়িত্বপূর্ণ সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সার্বক্ষণিক সতর্ক ও তৎপর রয়েছে।

তিনি আরও বলেন, সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর সীমান্ত এলাকাগুলো চিহ্নিত করে নজরদারি বাড়ানো হয়েছে। এ লক্ষ্যে আধুনিক প্রযুক্তির ব্যবহারসহ নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। সীমান্ত সুরক্ষায় বিজিবির সব সদস্য সর্বোচ্চ পেশাদারত্ব, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝