Dhaka, Thursday | 19 November 2026
         
English Edition
   
Epaper | Thursday | 19 November 2026 | English
শিরোনাম:

বাঁশখালীতে বন কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার দায়ে ৪ আসামি কারাগারে

প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ২:৪৭ পিএম  (ভিজিটর : ২৭)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চট্টগ্রামের বাঁশখালী ইকোপার্কের জঙ্গল শীলকূপ এলাকায় সরকারি বনভূমি দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালানোর সময় বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় চার আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। একই মামলায় দুই নারী আসামির জামিন মঞ্জুর করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে বাঁশখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আব্দুল হামিদ শুনানি শেষে এ আদেশ দেন।

কারাগারে পাঠানো চার আসামি হলেন শীলকূপ ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের করলাশিয়া এলাকার মো. বোরহান (২৫), ইজ্জত আলী (৩৮), মো. এহছান (২৫) ও মোস্তফা আলী (৪৫)। জামিনপ্রাপ্ত দুই নারী আসামি হলেন মামলার প্রধান আসামি মো. লিয়াকত আলীর স্ত্রী নাছিমা আক্তার (২৭) এবং ইজ্জত আলীর স্ত্রী আক্তারনী বেগম (৩০)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩ নভেম্বর বাঁশখালী ইকোপার্কের জঙ্গল শীলকূপ এলাকায় সরকারি সংরক্ষিত বনভূমিতে অবৈধভাবে মাটি কেটে বসতঘর নির্মাণের খবর পেয়ে উচ্ছেদ অভিযান চালাতে যান বন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা। এ সময় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাঁদের কাজে বাধা দেওয়া হয় এবং একপর্যায়ে বনকর্মীদের ওপর হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলে ৬ থেকে ৭ জন বনকর্মী আহত হন।

এ ঘটনায় গত ৮ নভেম্বর বাঁশখালী ইকোপার্কের ফরেস্ট রেঞ্জার ইসরাঈল হক বাদী হয়ে বাঁশখালী থানায় মামলা করেন। মামলায় লিয়াকত আলীসহ ৯ জনের নাম উল্লেখ করে আরও ২০ থেকে ৩০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝