সারাদেশে আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, ভাঙচুর, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সোমবার (১৬ নভেম্বর) সকালে ঘোড়াশাল পৌরসভা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চিশতিয়ার নির্দেশনায় এ বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি ঘোড়াশাল বাজার থেকে শুরু হয়ে পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ঘোড়াশালের ঐতিহ্যবাহী ঘোড়া চত্বরে গিয়ে শেষ হয়।
এ সময় বিক্ষোভকারীরা আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, ভাঙচুর, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষোভ মিছিল থেকে নেতাকর্মীরা দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।
এফপি/অ