Dhaka, Monday | 16 November 2026
         
English Edition
   
Epaper | Monday | 16 November 2026 | English
শিরোনাম:

ডোমারে নিষিদ্ধ স্কাফসহ আশিকুর গ্রেপ্তার

প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ৬:১৮ পিএম  (ভিজিটর : ৩৬)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নীলফামারীর ডোমারে নিষিদ্ধ মাদকদ্রব্য স্কাফসহ আশিকুর নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুরে পৌরসভার চিকনমাটি ধনীপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আশিকুর দক্ষিণ চিকনমাটি ধনীপাড়া এলাকার আকবর আলীর ছেলে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আশিকুর দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রির সঙ্গে জড়িত। তাঁর কারণে এলাকার অনেক তরুণ ও যুবক মাদকের প্রতি আসক্ত হয়ে পড়ছেন। এর আগেও ফেনসিডিলসহ তিনি গ্রেপ্তার হয়েছিলেন। তবে কারাগার থেকে মুক্তি পাওয়ার পর আবারও মাদক বিক্রিতে জড়িয়ে পড়েন বলে অভিযোগ স্থানীয়দের।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম সরকার আশিকুরকে মাদকসহ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপপরিদর্শক (এসআই) মানিকুলের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় নিষিদ্ধ স্কাফসহ আশিকুরকে গ্রেপ্তার করা হয়। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি।

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝