Dhaka, Friday | 13 November 2026
         
English Edition
   
Epaper | Friday | 13 November 2026 | English
শিরোনাম:

যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি,আগ্রাসনের জবাব হবে ‘বিধ্বংসী ও যন্ত্রণাদায়ক’:ইরানের বিপ্লবী গার্ড

প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৫:৩৫ পিএম আপডেট: ১৩.১১.২০২৬ ৫:৪১ পিএম  (ভিজিটর : ২৯)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইরানের বিরুদ্ধে যেকোনো ধরনের সামরিক আগ্রাসনের কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির ইসলামিক বিপ্লবী গার্ডের (আইআরজিসি) প্রধান আহমেদ ভাহিদি। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র নতুন করে কোনো সামরিক পদক্ষেপ নিলে তার জবাব হবে ‘বিধ্বংসী ও যন্ত্রণাদায়ক’।

শুক্রবার (১৩ নভেম্বর) যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নতুন হামলার বিষয়ে সতর্ক করে তিনি এ হুঁশিয়ারি দেন।

আহমেদ ভাহিদি বলেন, ‘শত্রুদের বারবার পরাজয়ের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া উচিত। অন্যথায় তাদের আরও বড় শিক্ষা দেওয়া হবে। যেকোনো ধরনের আগ্রাসনের জবাব হবে বিধ্বংসী ও যন্ত্রণাদায়ক।’

সাম্প্রতিক হামলা ও পাল্টা হামলার ঘটনাকে কেন্দ্র করে তাঁর এ হুঁশিয়ারি এসেছে। এর আগে বৃহস্পতিবার রাতে ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের সিরিক এলাকায় একটি টেলিযোগাযোগ টাওয়ারে হামলার ঘটনা ঘটে। ইরানি কর্তৃপক্ষের দাবি, যুক্তরাষ্ট্র এ হামলা চালিয়েছে।

এর জবাবে বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক বাহিনীর একটি আগাম সতর্কীকরণ রাডার স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। তবে হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র ও বাহরাইনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইসলামিক বিপ্লবী গার্ডের তৎকালীন প্রধান মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর নিহত হন। পরবর্তী সময়ে ১০ আগস্ট আহমেদ ভাহিদিকে বাহিনীটির নতুন প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়।

আহমেদ ভাহিদি ইরানের একজন কট্টরপন্থী সামরিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। এর আগে তিনি দেশটির প্রতিরক্ষামন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিপ্লবী গার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝