Dhaka, Friday | 13 November 2026
         
English Edition
   
Epaper | Friday | 13 November 2026 | English
শিরোনাম:

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৭:০১ পিএম  (ভিজিটর : ১০)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অজ্ঞাতনামা একটি গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনের সমষপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন রাফি (২০) ও জান্নাতুল মাওয়া জ্যোতি (১৯)। রাফির বাবার নাম মনজুরুল আলম বাবু এবং জ্যোতির বাবার নাম জাহাঙ্গীর আলম। তাঁদের দুজনেরই বাড়ি ঢাকার মিরপুরের পশ্চিম শেওড়াপাড়ার ১২৫/১ নম্বর ঠিকানায়।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, ওই দুই তরুণ-তরুণী মোটরসাইকেলে করে ঢাকা থেকে মাওয়ার দিকে যাচ্ছিলেন। পথে সমষপুর এলাকায় অজ্ঞাতনামা একটি গাড়ি তাঁদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

তিনি আরও জানান, দুর্ঘটনার খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ দুটি হাসাড়া হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এফপি/মিব

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝