Dhaka, Friday | 13 November 2026
         
English Edition
   
Epaper | Friday | 13 November 2026 | English
শিরোনাম:

এসআরবির অভিযানে খুলনার নুরাজিম বাহিনীর রকি গ্রেপ্তার

প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৭:০৮ পিএম  (ভিজিটর : ৩৬)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

খুলনার আলোচিত অপরাধী চক্র ‘নুরাজিম বাহিনী’র শীর্ষ সদস্য এবং বাহিনীর কথিত প্রধান নুরাজিমের আপন ভাই মো. শাহরিয়ার ইসলাম রকিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে মাদারীপুরের শিবচর থানাধীন ডিসি রোড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে এসআরবি-৬ ও এসআরবি-৮-এর একটি যৌথ দল।

গ্রেপ্তার রকি খুলনা মহানগরীর সদর থানাধীন ৮/১, টুটপাড়া ইস্ট সার্কুলার লেন এলাকার মৃত মো. শাহজাহান ও বেবি বেগমের ছেলে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, রকির বিরুদ্ধে খুলনা মহানগরীর বিভিন্ন থানায় তিনটি হত্যা মামলা ও চারটি মাদক মামলাসহ মোট নয়টি মামলা রয়েছে।

এসআরবি জানায়, সম্প্রতি খুলনার ‘নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার’-এ চাঁদা দাবিকে কেন্দ্র করে সশস্ত্র হামলা ও ভাঙচুরের ঘটনায় নুরাজিম বাহিনীর সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। দীর্ঘদিন ধরে এই অপরাধী চক্রটি খুলনা শহরে মাদক কারবার, হত্যাকাণ্ড ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত বলে অভিযোগ রয়েছে। ওই ঘটনার পর থেকে গ্রেপ্তার এড়াতে রকি আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে এসআরবি।

মাদারীপুর থেকে গ্রেপ্তারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শাহরিয়ার ইসলাম রকিকে খুলনা মহানগর পুলিশের (কেএমপি) সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি কর্তৃপক্ষ।

এফপি/মিব

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝