Dhaka, Friday | 13 November 2026
         
English Edition
   
Epaper | Friday | 13 November 2026 | English
শিরোনাম:

এমপি নুসরাতের বাড়িতে অগ্নিসংযোগের মামলায় আসামি ছাত্রলীগ-যুবলীগ নেতারা

প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৬:০৯ পিএম  (ভিজিটর : ১০)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরে অবস্থিত বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় মামলা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে দৌলতপুর থানায় বাদী হয়ে মামলাটি করেন নুসরাত তাবাসসুম নিজেই।

মামলায় এজাহারনামীয় আটজনসহ অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে। এজাহারনামীয় আসামিদের সবাই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে।

আসামিরা হলেন কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি মীর আহসানুল ইসলাম অভি, সাধারণ সম্পাদক পান্থ শাহারিয়ার অর্পণ, দৌলতপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আশিক শিকদার ও যুগ্ম আহ্বায়ক মো. হৃদয়, জেলা যুবলীগের সভাপতি মীর সাইফুল ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদ এবং দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. মমিনুর রহমান মহন ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, অগ্নিসংযোগ, নাশকতা ও বিস্ফোরক আইনে মামলাটি করা হয়েছে। এতে এজাহারনামীয় আটজনসহ অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে। তিনি আরও জানান, আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। 

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে নুসরাত তাবাসসুমের বাড়িতে দুর্বৃত্তরা আগুন দেয়। বাড়িটিতে একটি গবাদিপশুর খামার রয়েছে। আগুনে দুটি ছাগল ও কয়েকটি মুরগি মারা যায়। এ ঘটনায় নুসরাত তাবাসসুমের পরিবার ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝