Dhaka, Monday | 9 November 2026
         
English Edition
   
Epaper | Monday | 9 November 2026 | English
শিরোনাম:

পটুয়াখালীর প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে আদালত অবমাননার নোটিশ

প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৭:২৬ পিএম  (ভিজিটর : ৯)

পটুয়াখালীর বাউফল উপজেলার ১৩ নম্বর আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব নিয়ে হাইকোর্টের নির্দেশনা অমান্যের অভিযোগে জেলা প্রশাসকসহ তিন সরকারি কর্মকর্তাকে আদালত অবমাননার নোটিশ দিয়েছেন এক ইউপির প্যানেল চেয়ারম্যানের আইনজীবী।

সোমবার (৯ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী এম জি মাহমুদ (শাহীন) সংরক্ষিত নারী সদস্য ও প্যানেল চেয়ারম্যান মোসা. আলেয়া বেগমের পক্ষে এ নোটিশ পাঠান। নোটিশপ্রাপ্ত অন্য দুই কর্মকর্তা হলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মো. তারেক হাওলাদার ও বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ।

নোটিশ সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৪ মে আলেয়া বেগমকে ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানের আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব দেওয়া হয়। পরে ২৪ আগস্ট ২০২৬ তারিখের এক আদেশে ওই দায়িত্ব সহকারী কমিশনার (ভূমি) মো. সোহাগ মিলুকে দেওয়া হয়। এ আদেশের বিরুদ্ধে আলেয়া বেগম হাইকোর্টে রিট করলে গত ১৪ সেপ্টেম্বর আদালত আদেশটির ওপর স্থগিতাদেশ দেন। কিন্তু তাঁকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়নি বলে অভিযোগ করা হয়েছে।

এ বিষয়ে ইউএনও সালেহ আহমেদ বলেন, আদালত অবমাননার নোটিশ এখনো হাতে পাইনি। আলেয়া বেগমকে দায়িত্ব বুঝিয়ে না দেওয়ার বিষয়ে তিনি বলেন, ওই ইউনিয়ন পরিষদের মেয়াদ কয়েক মাস আগেই উত্তীর্ণ হয়েছে। মেয়াদ না থাকার কারণেই সেখানে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছিল।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝