Dhaka, Wednesday | 18 November 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 18 November 2026 | English
শিরোনাম:

গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন

প্রকাশ: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ৫:২২ পিএম  (ভিজিটর : ৬১)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জাতীয় ঐক্য, দেশপ্রেম, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং গণতান্ত্রিক মূল্যবোধের চেতনায় রাজবাড়ীর গোয়ালন্দে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন করেছে উপজেলা ও পৌর বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। দিবসটি উপলক্ষে রোববার (৮ নভেম্বর) সকালে শহরের শহীদ বীর মুক্তিযোদ্ধা ফকির মহিউদ্দিন আনসার ক্লাব চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি পথসভা অনুষ্ঠিত হয়।

গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের সঞ্চালনায় পথসভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, সাবেক সদস্যসচিব নাজিরুল ইসলাম তিতাস, সিনিয়র সহসভাপতি মো. আইয়ুব আলী খান, উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি রুস্তম আলী মোল্লা, পৌর বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুস সাত্তার, সাবেক সিনিয়র সহসভাপতি মিজানুর রহমান লাল্টু এবং জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুরাদ আল রেজা।

এ ছাড়া উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা শ্রমিক দলের সভাপতি সরোয়ার হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক আবুল কাশেম মিয়া, পৌর যুবদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন মণ্ডল, উপজেলা কৃষকদলের সভাপতি আবু বক্কার সিদ্দিক, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ, উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল হাসান মিঠু, সাংগঠনিক সম্পাদক আহমেদ আলী শিপন, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মোক্তার, উপজেলা মহিলা দলের সভাপতি সালেহা আক্তার বুলবুলি এবং পৌর মহিলা দলের সভাপতি রাজিয়া সুলতানা।

পথসভায় বক্তারা বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। এ দিবসের চেতনা ধারণ করে জাতীয় ঐক্য, দেশপ্রেম, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং মানুষের অধিকার রক্ষায় দল-মতনির্বিশেষে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তাঁরা আরও বলেন, দেশের মানুষের প্রত্যাশা পূরণে গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে দেশ ও মানুষের কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।

এ সময় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝