Dhaka, Tuesday | 10 November 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 10 November 2026 | English
শিরোনাম:

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রকাশ: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ১:১৭ পিএম  (ভিজিটর : ৯৫)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের বেজগাঁও এলাকায় সড়কের ওপর পড়ে থাকা অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। রোববার (৮ নভেম্বর) ভোরে এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনে এ ঘটনা ঘটে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, রাত সাড়ে ৩টার দিকে শ্রীনগর ফায়ার স্টেশনে খবর আসে, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার বেজগাঁও এলাকায় মাওয়ামুখী লেনে এক ব্যক্তির মরদেহ পড়ে রয়েছে।

খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মরদেহটি হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মহাসড়ক পারাপারের সময় কোনো যানবাহনের ধাক্কায় ওই ব্যক্তির মৃত্যু হয়ে থাকতে পারে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝