Dhaka, Friday | 6 November 2026
         
English Edition
   
Epaper | Friday | 6 November 2026 | English
শিরোনাম:

মেহেরপুরে হাসপাতাল পরিদর্শন ও পরিচ্ছন্নতা অভিযান জেলা বিএনপির

প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ৪:০৮ পিএম  (ভিজিটর : ৮)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে জেলা বিএনপি। শুক্রবার (৬ নভেম্বর) সকালে জেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। পরিদর্শনকালে হাসপাতালের রোগীদের জন্য সরবরাহ করা খাবারের মান, শৌচাগারের পরিবেশসহ বিভিন্ন সেবার মান যাচাই করেন বিএনপি নেতারা। 

এ সময় ভর্তি রোগীদের সঙ্গে কথা বলে তাঁদের চিকিৎসাসেবা, ওষুধপ্রাপ্তি এবং বিভিন্ন সমস্যার কথা শোনেন তাঁরা। হাসপাতালের সার্বিক পরিবেশ ও চিকিৎসাসেবার মান উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন নেতারা।

পরে হাসপাতালের বিভিন্ন স্থান, আঙিনা ও আশপাশের ঝোপঝাড় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন বিএনপির নেতাকর্মীরা। হাসপাতালকে পরিচ্ছন্ন ও রোগীবান্ধব পরিবেশে গড়ে তোলার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তাঁরা।

কর্মসূচিতে নেতৃত্ব দেন মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ উদ্দিন কালু, সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, গাংনী পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলা, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাওসার আলী, বামুন্দী বিএনপির সভাপতি রাশেদুল হক সোহাগসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

পরিদর্শন শেষে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান বলেন, “তারেক রহমানের নির্দেশনায় দেশের বিভিন্ন জেলা ও এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হচ্ছে। এরই অংশ হিসেবে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়েছে। পরিদর্শনকালে রোগীরা ঠিকমতো ওষুধ পাচ্ছেন কি না, খাবারের মান কেমন এবং চিকিৎসাসেবা নিতে গিয়ে কী ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছেন, সেসব বিষয়ে খোঁজখবর নেওয়া হয়েছে। পাশাপাশি হাসপাতালের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা ও ঝোপঝাড় পরিষ্কার করা হয়েছে।”

তিনি আরও বলেন, হাসপাতালের যেসব সমস্যা চিহ্নিত হয়েছে, সেগুলো সমাধানে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা করা হবে। আগামী দুই মাসের মধ্যে এসব সমস্যা সমাধান ও হাসপাতালের পরিবেশ উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।

এ ধরনের পরিদর্শন ও পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে হাসপাতালের পরিবেশ উন্নয়ন এবং সাধারণ মানুষের চিকিৎসাসেবার মান বাড়াতে ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন বিএনপি নেতারা।

এফপি/মিব

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝