Dhaka, Thursday | 5 November 2026
         
English Edition
   
Epaper | Thursday | 5 November 2026 | English
শিরোনাম:

আনসার-ভিডিপির আধুনিকায়নে একাডেমিতে উদ্বোধন হলো দুটি ভবন

প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৩:৪৭ পিএম  (ভিজিটর : ৫৭)

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অবকাঠামোগত উন্নয়ন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নের ধারাবাহিকতায় বাংলাদেশ আনসার-ভিডিপি একাডেমি, সফিপুর, গাজীপুরে নবনির্মিত ও সংস্কারকৃত দুটি ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) একাডেমির ‘উত্তরণ আবাসিক এলাকা’ এবং প্রশাসনিক ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ ও সংস্কার কাজের সমাপ্তি উপলক্ষে ফলক উন্মোচনের মাধ্যমে শুভ উদ্বোধন করেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে আরও গতিশীল, দক্ষ ও যুগোপযোগী করে গড়ে তুলতে দেশব্যাপী সমন্বিত অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। এরই ধারাবাহিকতায় ইতোমধ্যে তেজগাঁওয়ে বাহিনীর নতুন সদর দপ্তর উদ্বোধন, কর্মকর্তা আবাসন ও নতুন সৈনিক ব্যারাক নির্মাণসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন কার্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন এবং আধুনিক কর্মপরিবেশ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে একাডেমির আবাসিক ও দাপ্তরিক অবকাঠামোর সক্ষমতা বৃদ্ধিতে গৃহীত এ দুটি উন্নয়ন কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।

নবনির্মিত ‘উত্তরণ আবাসিক এলাকা’ একাডেমিতে কর্মরত সদস্যদের জন্য আরও উন্নত ও মানসম্মত আবাসন নিশ্চিত করবে। অন্যদিকে, প্রশাসনিক ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ ও সংস্কারের ফলে দাপ্তরিক কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় স্থান ও সুযোগ-সুবিধা বৃদ্ধি পেয়েছে। এর মাধ্যমে একাডেমির প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও সুশৃঙ্খল হওয়ার পাশাপাশি উন্নত প্রশিক্ষণ ব্যবস্থাপনা নিশ্চিত করা সহজ হবে।

বাহিনীর অবকাঠামোগত উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সংস্কারের এ ধারাবাহিক উদ্যোগ সদস্যদের কল্যাণ, কর্মপরিবেশের উন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে। একই সঙ্গে একটি আধুনিক, দক্ষ, সুশৃঙ্খল ও পেশাদার বাহিনী হিসেবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সক্ষমতা আরও সুদৃঢ় করবে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝