দেশজুড়ে চলমান ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫’-এর আওতায় ঘোষিত ‘ওয়ালটন হাউজফুল অফার’-এ ফ্রিজ কিনে ঘরভর্তি ইলেকট্রনিকস পণ্য উপহার পেয়েছেন চট্টগ্রামের চান্দগাঁও এলাকার গৃহিণী আছমা সুলতানা রীমা। দেশের শীর্ষস্থানীয় ফ্রিজ ব্র্যান্ড ওয়ালটনের এই অফারের আওতায় তিনি এসব উপহার পান।
রীমার উপহার পাওয়া পণ্যের তালিকায় রয়েছে ফ্রিজ, এয়ার কন্ডিশনার, স্মার্ট টেলিভিশন, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, গ্যাস হব, রাইস কুকার, ব্লেন্ডার, সিলিং ফ্যান, রিচার্জেবল ফ্যান, লাইট, রুম হিটার, স্মার্টফোন ও সাউন্ডবারসহ নিত্যপ্রয়োজনীয় নানা পণ্য। একটি ফ্রিজ কিনে এতগুলো পণ্য উপহার পেয়ে রীমার পরিবারে আনন্দের বন্যা বইছে। তাঁর পরিবারে এই উপহার পাওয়ার খবরে এলাকাতেও ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বুধবার (৪ নভেম্বর ২০২৬) বিকেলে বোয়ালখালীর গোমদণ্ডী আদর্শ প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে আছমা সুলতানা রীমার হাতে উপহারসামগ্রী তুলে দেন জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান ও মডেল-অভিনেত্রী সাদিয়া আয়মান।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস মো. ফিরোজ আলম, ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ এবং ওয়ালটনের পরিবেশক প্রতিষ্ঠান ‘ইলেকট্রনিক্স বাজার’-এর স্বত্বাধিকারী এস এম জামাল উদ্দিনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
উল্লেখ্য, দেশজুড়ে চলমান ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫-এর আওতায় আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত ওয়ালটন ব্র্যান্ডের ফ্রিজ, টেলিভিশন, এসি, ওয়াশিং মেশিন কিংবা বিএলডিসি ফ্যান কিনে ডিজিটাল রেজিস্ট্রেশন করলেই ক্রেতারা ঘরভর্তি পণ্য উপহার পাওয়ার সুযোগ পাচ্ছেন। এ ছাড়া বিদেশ ভ্রমণ, ক্যাশব্যাকসহ বিভিন্ন আকর্ষণীয় উপহার জেতার সুযোগও রয়েছে।
এফপি/মিব