দেশে চলমান হামের প্রাদুর্ভাবের মধ্যে গত ২৪ ঘণ্টায় হামসদৃশ উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২১৪ জনে।শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টার তথ্য অনুযায়ী, নতুন করে মারা যাওয়া সাত শিশুর সবাইকে সন্দেহভাজন হামে মৃত্যু হিসেবে তালিকাভুক্ত করেছে স্বাস্থ্য অধিদপ্তর (ডিজিএইচএস)।
সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে এ পর্যন্ত হামসদৃশ উপসর্গ নিয়ে সন্দেহভাজন মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১১০ জনে। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে নতুন কোনো মৃত্যুর ঘটনা না ঘটায় এ সংখ্যা আগের মতোই ১০৪ জনে রয়েছে।
নতুন করে মারা যাওয়া সাত শিশুর মধ্যে সর্বোচ্চ তিনজনের মৃত্যু হয়েছে সিলেট বিভাগে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ১ হাজার ১১০ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ১৮ হাজার ৮৭০ জনে।
একই সময়ে পরীক্ষায় আরও ২৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। ফলে দেশে মোট নিশ্চিত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ২৭৩ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে দেশে হামসদৃশ উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৯৪ হাজার ৬৩৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৮৬ হাজার ৭৯৮ জন।
এফপি/মিব