ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের হাজরাহাটি এলাকায় পানিতে ডুবে সুমাইয়া (১০) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
নিহত সুমাইয়া ওই এলাকার শামীম মিয়ার মেয়ে।
স্থানীয় বাসিন্দা ও নিহতের পরিবারের সদস্যদের সূত্রে জানা যায়, দুপুরে সুমাইয়া ও আরেক শিশু বাড়ির সামনে বর্ষার পানিতে জমে থাকা ফসলি জমিতে ডোঙ্গা নিয়ে গোসল করতে যায়। একপর্যায়ে অসাবধানতাবশত সুমাইয়া ডোঙ্গা থেকে পানিতে পড়ে যায়।
সঙ্গে থাকা অন্য শিশুটি বিষয়টি বাড়িতে গিয়ে জানালে স্বজন ও স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর পানির নিচ থেকে সুমাইয়াকে উদ্ধার করা হয়।
আশঙ্কাজনক অবস্থায় স্বজনরা দ্রুত তাকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এফপি/অ