Dhaka, Thursday | 3 September 2026
         
English Edition
   
Epaper | Thursday | 3 September 2026 | English
শিরোনাম:

সিলেটে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রশিবির

প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪১ এএম  (ভিজিটর : ১০)

সিলেটের ওসমানীনগরে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ওসমানীনগর উপজেলা শাখা।

বুধবার (২ সেপ্টেম্বর) গোয়ালাবাজারের রান্নাঘর পার্টি সেন্টারে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ছাত্রশিবিরের ওসমানীনগর উপজেলা শাখার সভাপতি ইশরাক ফাহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও সিলেট মহানগর জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জাহেদুর রহমান চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি জামিল আহমদ।

জাহেদুর রহমান চৌধুরী বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির নেতৃত্ব দেবে। ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও আদর্শিক গুণাবলি অর্জনের ওপর গুরুত্ব দিতে হবে। মেধাবী শিক্ষার্থীদের সুন্দর, সুশৃঙ্খল ও সমৃদ্ধ সমাজ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, বর্তমান সাফল্যকে ভবিষ্যতের বড় অর্জনের ভিত্তি হিসেবে কাজে লাগাতে হবে। দেশ ও জাতির কল্যাণে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট জেলা পশ্চিম শাখার সেক্রেটারি মাহমুদ হাসান।

প্রধান আলোচক ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি ও ব্রিটিশ কলোজিয়েট স্কুলের প্রিন্সিপাল রেজাউল করীম। তিনি বলেন, শুধু ভালো ফলাফল নয়, জ্ঞান, দক্ষতা, চরিত্র ও নৈতিকতার সমন্বয়েই একজন শিক্ষার্থীর প্রকৃত সফলতা আসে। আধুনিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষার প্রতিও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ওসমানীনগর উপজেলা শাখার সেক্রেটারি আনহার আহমদ, তাজপুর কলেজ ছাত্রশিবিরের সভাপতি রাব্বিল আহমদ শামিমসহ ছাত্রশিবির ও জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা দেওয়া হয়। শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝