Dhaka, Thursday | 27 August 2026
         
English Edition
   
Epaper | Thursday | 27 August 2026 | English
শিরোনাম:

কুষ্টিয়া সীমান্ত থেকে ভারতীয় মদ ও অবৈধ ওষুধ উদ্ধার

প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ১:১৪ পিএম  (ভিজিটর : ৩০)

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ১৩ লাখ টাকা মূল্যের ভারতীয় মদ ও বিপুল পরিমাণ অবৈধ ওষুধ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত আনুমানিক ২টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধীন জামালপুর বিওপির একটি টহল দল দৌলতপুর উপজেলার পাকুড়িয়া এলাকায় এ অভিযান চালায়।

৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তসংলগ্ন পাকুড়িয়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল থেকে মালিকবিহীন অবস্থায় ১০৩ বোতল ভারতীয় মদ, ২ হাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট ও ২ হাজার পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা এসব মাদক ও ওষুধের আনুমানিক সিজার মূল্য ১২ লাখ ৪১ হাজার ২০০ টাকা।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মাদকের অনুপ্রবেশ রোধে বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানি পণ্যের প্রবেশ বন্ধে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝