Dhaka, Friday | 21 August 2026
         
English Edition
   
Epaper | Friday | 21 August 2026 | English
শিরোনাম:

বাংলাদেশ দুর্দান্ত এক দল : অস্ট্রেলিয়ার অধিনায়ক

প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ৬:০৫ পিএম  (ভিজিটর : ১১)

প্রতিপক্ষের প্রশংসা কে করতে চায়? তবে প্রতিপক্ষ যদি নিজেদের থেকে ভালো খেলে তাহলে প্রশংসা তো করতেই হয়। অস্ট্রেলিয়ার কাছ থেকে তেমনি প্রশংসা পাচ্ছে বাংলাদেশ।

নাজমুল হোসেন শান্ত-হাসান মাহমুদদের দুর্দান্ত পারফরম্যান্স অকপটে স্বীকার করেছেন অস্ট্রিলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স।

ম্যাকাইয়ে দ্বিতীয় টেস্ট খেলতে নামার আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রশংসা করে কামিন্স বলেছেন, ‘অনেকেই বলে সবকিছু জিততেই হবে  আমাদের। অবশ্যই, ঘরের মাঠে যত বেশি সম্ভব ম্যাচ জিততে চাই। তবে প্রথম টেস্টে আমরা সেরাটা দিতে পারিনি।

বাংলাদেশ দারুণ খেলেছে। তারা সত্যিই দুর্দান্ত এক দল।’

আগামীকাল সকাল ৬ টায় দ্বিতীয় ও শেষ টেস্ট খেলবে অস্ট্রেলিয়া-বাংলাদেশ। ডারউইন টেস্ট জেতায় বাংলাদেশের সামনে তাই সিরিজ জয়ের দারুণ সুযোগ।

বিপরীতে ঘরের মাঠে সিরিজ হারের শঙ্কায় থাকা অস্ট্রেলিয়া কামব্যাক করতে মরিয়া। তাই একাদশে পরিবর্তনও এনেছে তারা। জ্যাক ওয়েদারাল্ডকে বাদ দিয়ে এই টেস্টে ম্যাট রেনশকে নিয়েছে অস্ট্রেলিয়া।

বাঁহাতি ওপেনার রেনশের কাছে সেরাটা চাওয়া কামিন্সের। অস্ট্রেলিয়ার অধিনায়ক বলেছেন, ‘আমরা শুধু চাই, সে যেন নিজের সেরাটা দিতে পারে।

অতীতে রেনশকে নিয়ে একটা কথা ছিল—একেক দিন তাকে একেক রকম মনে হয়। তবে ক্যারিয়ারের শেষভাগে এসে একজন ব্যাটারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, নিজের সেরা অবস্থাটা কেমন, সেটা ভালোভাবে জানা। আমার মনে হয়, সে এখন সেটা জানে। আমাদের আশা, সে যেন নিজের সেরাটা খেলতে পারে। শারীরিক ও মানসিকভাবে চাঙা থেকে প্রতিপক্ষের বোলারদের ওপর চাপ তৈরি করতে পারে।’

এফপি/র

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝