Dhaka, Friday | 21 August 2026
         
English Edition
   
Epaper | Friday | 21 August 2026 | English
শিরোনাম:

তুরাগ নদে অজ্ঞাত যুবকের ভাসমান লাশ উদ্ধার

প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ৭:৩৭ পিএম  (ভিজিটর : ৭)

গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদ থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (২৫) ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২১ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে টঙ্গীর বড় দেওড়া পরান মণ্ডলেরটেক গোদারাঘাট এলাকায় তুরাগ নদে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

পুলিশ জানায়, নিহত যুবকের পরনে ছিল কালো প্যান্ট ও সাদা-কালো ডোরাকাটা শার্ট। তবে তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

পুলিশের পক্ষ থেকে নিহতের পরিচয় শনাক্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)কে খবর দেওয়া হয়েছে।

টঙ্গী পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ইমানুর রহমান বলেন, উদ্ধার করা লাশটি ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ জানার পাশাপাশি এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝