Dhaka, Tuesday | 18 August 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 18 August 2026 | English
শিরোনাম:

বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ এড়াতে দলে পরিবর্তন আনলো অস্ট্রেলিয়া

প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ১২:৩১ পিএম  (ভিজিটর : ২৭)

ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে বিধবস্ত হয়েছে অস্ট্রেলিয়া। টাইগারদের কাছে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরেছে তারা। এতে হোয়াইটওয়াশের শঙ্কায় পড়েছে অজিরা। হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে দলে পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়া।

ম্যাকাইয়ে অনুষ্ঠিত হতে যাওয়া দ্বিতীয় টেস্টের দল থেকে বাদ পড়েছেন ওপেনার জেক ওয়েদারাল্ড। তার জায়গায় দলে এসেছেন ম্যাট রেনশ। 

ডারউইনে সিরিজের প্রথম টেস্টে ব্যর্থ হন ওয়েদারাল্ড। প্রথম ইনিংসে ২৩ রান করার পর দ্বিতীয় ইনিংসে কোনো রান না করেই আউট হন তিনি। তার এমন পারফরম্যান্সের পরই দ্বিতীয় টেস্টের স্কোয়াড থেকে বাদ পড়লেন তিনি।

অন্যদিকে রেনশর দলে ফেরাটা অস্ট্রেলিয়ার টপ অর্ডার নিয়ে আলোচনাকে আরও জোরালো করেছে। ৩০ বছর বয়সী এই ব্যাটার সর্বশেষ ২০২৩ সালে ভারতের বিপক্ষে টেস্ট খেলেছিলেন। দীর্ঘ বিরতির পর বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের স্কোয়াডে ফিরলেন তিনি।

দুই ম্যাচের সিরিজে বাংলাদেশ ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। আগামী ২২ আগস্ট ম্যাকেতে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। সিরিজে সমতা ফেরাতে অস্ট্রেলিয়ার সামনে এটি গুরুত্বপূর্ণ ম্যাচ, অন্যদিকে বাংলাদেশের লক্ষ্য হবে ঐতিহাসিক সিরিজ জয় নিশ্চিত করা।

অস্ট্রেলিয়া স্কোয়াড: প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্র্যাভিস হেড, জশ ইংলিস, মার্নাস লাবুশেন, নাথান লায়ন, ম্যাথু রেনশ, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক ও বেউ ওয়েবস্টার।


এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝