Dhaka, Tuesday | 18 August 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 18 August 2026 | English
শিরোনাম:

টেকনাফে ইয়াবা ও নগদ টাকা উদ্ধার, গ্রেপ্তার ২

প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ২:৫০ পিএম  (ভিজিটর : ১২)

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৭০ হাজার ইয়াবা বড়ি ও মাদক বিক্রির নগদ ২ লাখ ৮৫ হাজার ৫০০ টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাত পৌনে ২টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মগপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ মডেল থানার একটি দল মগপাড়া এলাকার মোহাম্মদ ইউনুছের বাড়িতে অভিযান চালায়। এ সময় তল্লাশি চালিয়ে ৭০ হাজার ইয়াবা বড়ি ও মাদক বিক্রির নগদ ২ লাখ ৮৫ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

অভিযানের সময় ঘটনাস্থল থেকে মোহাম্মদ ইউনুছের দুই ছেলে মোহাম্মদ আলী (৩২) ও মোহাম্মদ আমিন (২৯)কে গ্রেপ্তার করা হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযানে নেতৃত্ব দেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ও পুলিশ পরিদর্শক (তদন্ত) সুকান্ত চৌধুরী।

টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম বলেন, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝