এডিস মশার বংশবিস্তার রোধে নগরীতে চলমান পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান আজও (বৃহস্পতিবার) পরিদর্শন করেছেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। ডেঙ্গু ও চিকুনগুনিয়া সংক্রমণ রোধে নগরজুড়ে এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হচ্ছে।
প্রশাসক সকাল থেকে নগরীর গোবরচাকা মেইন রোড ও সংলগ্ন বাই লেন, শাহিনুর জামে মসজিদ-সংলগ্ন এলাকা, গোবরচাকা শাহাবাড়ি মোড়, পূর্ব বানিয়াখামার বিকে মেইন রোড, বায়তুন নাজাত মসজিদ রোড এবং টুটপাড়া হাজীবাগ লেনের পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন। একই সঙ্গে তিনি পানি নিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমও পরিদর্শন করেন। পরে প্রশাসক নগরীর ২৮ নম্বর ওয়ার্ডে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নকাজ পরিদর্শন করেন।
এ সময় কেসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মো. আনিসুর রহমান, কনজারভেন্সি অফিসার মো. অহিদুজ্জামান খান, সাবেক কাউন্সিলর মাজেদা খাতুন, সমাজসেবক এস এম আসাদুজ্জামান মুরাদ, হাসান মেহেদী রিজভী, মহিবুল্লাহ শামীম, ইসহাক তালুকদার, আব্দুল জব্বার, সরদার রবিউল ইসলাম রবি, মেশকাত আহমেদ, মোহাম্মদ আলীসহ কেসিসির ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এফপি/র