Dhaka, Friday | 7 August 2026
         
English Edition
   
Epaper | Friday | 7 August 2026 | English
শিরোনাম:

সাংবাদিক মাহাবুব আলম বাবুর বিরুদ্ধে মামলার প্রতিবাদে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন

প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৫:০১ পিএম  (ভিজিটর : ১৫৬)

মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এবং জাতীয় দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার মুন্সীগঞ্জ প্রতিনিধি মাহাবুব আলম বাবুর বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতিবাদ ও ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন জেলার সাংবাদিকরা।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল সাড়ে ১১টায় মুন্সীগঞ্জ প্রেসক্লাবের প্রধান ফটকের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সাংবাদিক মাহাবুব আলম বাবুর বিরুদ্ধে দায়ের করা মামলাটি উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক। তারা মামলার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।

বক্তারা আরও বলেন, স্বাধীন ও নির্ভীক সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত না হলে গণমাধ্যমের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হবে এবং সত্য প্রকাশের পথ সংকুচিত হবে। তাই সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার পাশাপাশি এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপু, সাধারণ সম্পাদক মো. গোলজার হোসেন, দপ্তর সম্পাদক মো. মাদুদ রানা, সহ-সাধারণ সম্পাদক নাদিম হোসেন, মো. মাহাবুব আলম লিটন, সাবেক সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ, সদস্য শেখ মোহাম্মদ রতন, মঈনুদ্দিন সুমন, সাংবাদিক আরাফাত রায়হান সাকিব, জাহাঙ্গীর আলম, নাজমুল হাসান শাওন, আমির হোসেনসহ জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝