Dhaka, Friday | 7 August 2026
         
English Edition
   
Epaper | Friday | 7 August 2026 | English
শিরোনাম:

বাগেরহাটে ঘেরের পানিতে কিশোরীর মরদেহ উদ্ধার

প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৬:৪১ পিএম  (ভিজিটর : ৫)

বাগেরহাটের মোল্লাহাট উপজেলার কোদালিয়া দক্ষিণপাড়ায় জান্নাতি (১৩) নামে এক কিশোরীর মরদেহ বাড়ির পাশের একটি ঘেরের পানিতে উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৬আগস্ট) সকালে এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে নানা প্রশ্ন ও আলোচনা দেখা দিয়েছে।

নিহত জান্নাতি সৌদি প্রবাসী আরিফ খানের মেয়ে। পারিবারিক সূত্রে জানা যায়, তার মা অন্যত্র বিয়ে করে সংসার করছেন। ফলে জান্নাতি দীর্ঘদিন ধরে তার দাদির কাছে কোদালিয়া দক্ষিণপাড়ার বাড়িতে বসবাস করত এবং নিকটস্থ একটি মাদ্রাসায় পড়াশোনা করত।

পরিবারের সদস্যরা জানান, অন্যান্য দিনের মতো দাদির সঙ্গে একই বিছানায় ঘুমিয়ে ছিল জান্নাতি।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে ঘর থেকে বের হওয়ার পর তাকে আর খুঁজে পাওয়া যায়নি। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের একটি ঘেরের পানিতে তার মরদেহ ভাসতে দেখা যায়।

পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ভোরে তাল কুড়াতে গিয়ে সে নিখোঁজ হয়েছিল।

ঘটনার পর পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

এদিকে নিহতের পিতার স্বজনদের দাবি, জীবিত অবস্থায় জান্নাতির খোঁজখবর তার মা বা মাতুলালয়ের পক্ষ থেকে কখনো নেওয়া হতো না। তবে মৃত্যুর পর তার মামা আল আমিন থানায় হত্যার অভিযোগ দায়ের করার বিষয়টি খতিয়ে দেখা দরকার।

অন্যদিকে, অভিযোগের বিষয়ে মামার বক্তব্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এ ঘটনাকে ঘিরে এলাকায় বিভিন্ন ধরনের আলোচনা চলছে। এটি দুর্ঘটনা, আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড-তা নিয়ে নানা প্রশ্ন উঠলেও এখন পর্যন্ত কোনো বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ কাজী রমজানুল হক বলেন, “ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আইনগতভাবে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।”

পুলিশ জানিয়েছে, তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পরই কিশোরীর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

এফপি/ফ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝