Dhaka, Saturday | 8 August 2026
         
English Edition
   
Epaper | Saturday | 8 August 2026 | English
শিরোনাম:

শেরপুর থেকে এসে মুন্সীগঞ্জে পুকুরে ডুবে মৃত্যু

প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৬:৫২ পিএম  (ভিজিটর : ৪৩)

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় পুকুরে গোসল করতে নেমে জিতনী (৮) নামে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) দুপুরে উপজেলার ইছাপুরা ইউনিয়নের লালবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, দুপুর ২টার দিকে সিরাজদিখান ফায়ার স্টেশনে খবর আসে যে, লালবাড়ী এলাকায় জিতনী নামে এক শিশু পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান শুরু করে। একপর্যায়ে পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করা হলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে মরদেহ পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত জিতনীর বাবা আব্দুল জলিল পেশায় একজন শ্রমিক। পরিবারটি মাত্র দুই দিন আগে শেরপুর জেলা থেকে সিরাজদিখানের লালবাড়ী এলাকায় মো. করুনার বাড়িতে ভাড়া বাসায় ওঠে। তাদের স্থায়ী বাড়ি শেরপুর জেলায়। জিতনী শেরপুর সদর উপজেলার চরসাপমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।

হঠাৎ এমন মর্মান্তিক ঘটনায় জিতনীর পরিবারে শোকের মাতম নেমে আসে। এলাকাবাসীর মধ্যেও গভীর শোকের ছায়া বিরাজ করছে।

এফপি/ফ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝