Dhaka, Friday | 7 August 2026
         
English Edition
   
Epaper | Friday | 7 August 2026 | English
শিরোনাম:

নওগাঁয় র‌্যাবের অভিযানে ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৬:৫৬ পিএম  (ভিজিটর : ১৩)

নওগাঁর মান্দায় অভিযান চালিয়ে ২৯৬ পিস ফেন্সিডিল ও একটি মোটরসাইকেলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫।

শুক্রবার (৭ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার কুসুম্বা ইউনিয়নের হাজী গোবিন্দপুর মোড়ে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন,নওগাঁ সদর উপজেলার চকতারা গ্রামের মৃত আতাব আলীর ছেলে মো. রেজাউল করিম (৪১) এবং একই উপজেলার সরদারপাড়া গ্রামের মোবারক আলীর ছেলে মো. হাবিবুর রহমান (২২)।

র‌্যাব-৫ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই চক্রটি মাদক ব্যবসা চালিয়ে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে হাজী গোবিন্দপুর মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ২৯৬ পিস ফেন্সিডিল এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মান্দা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

এফপি/ফ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝