Dhaka, Tuesday | 4 August 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 4 August 2026 | English
শিরোনাম:

রাজবাড়ীতে হেরোইন সহ ১২ মামলায় গ্রেপ্তার-৩

প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৯:৪০ পিএম  (ভিজিটর : ৩১)

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পুড়াভিটা এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও গোয়ালন্দঘাট থানা পুলিশের যৌথ অভিযানে ২০ গ্রাম হেরোইনসহ তিনজন কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে দৌলতদিয়া ইউনিয়নের উত্তর দৌলতদিয়া পোড়াভিটা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২০০ পুরিয়া, অর্থাৎ প্রায় ২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া পোড়াভিটা এলাকার বাসিন্দা মোঃ আরিফ কাজীর স্ত্রী  মোছা. রোজি বেগম (৫০), একই এলাকার বাসিন্দা নিশি আক্তার (৪২)এবং গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া বাজার এলাকার বাসিন্দা আখের আলী (৩২)। 

পুলিশ জানায়, এ ঘটনায় গোয়ালন্দঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৮(ক), ৮(খ) ও ৪১ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গ্রেপ্তার রোজি বেগম দীর্ঘদিন ধরে দৌলতদিয়া পোড়াভিটা এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তথ্য রয়েছে। এর আগেও মাদকসহ একাধিকবার তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছিল। বর্তমানে তার বিরুদ্ধে ১২টি মাদক মামলা বিচারাধীন রয়েছে বলেও পুলিশ জানিয়েছে।

জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূল ও মাদক কারবারিদের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝