Dhaka, Thursday | 6 August 2026
         
English Edition
   
Epaper | Thursday | 6 August 2026 | English
শিরোনাম:

খুলনায় অস্ত্রসহ আশিক বাহিনীর সদস্য গ্রেপ্তার

প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৩:৩২ পিএম  (ভিজিটর : ৮)

খুলনায় সন্ত্রাসী আশিক গ্রুপের সদস্য শিবলী হোসেন রুবেলকে (৪৬) অস্ত্রসহ গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা ও সদর থানা পুলিশ।

বুধবার (৫ আগস্ট) রাতে নিরালা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল, ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করে যৌথ বাহিনীর সদস্যরা। 

গ্রেপ্তার যুবক রূপসা উপজেলার ইলাইপুর গ্রামের বাসিন্দা মজিবর আকনের ছেলে। সে খুলনার শীর্ষ সন্ত্রাসী পলাশ ও আশিক গ্রুপের সদস্য। 

মহানগর গোয়েন্দা পুলিশের একটি সূত্র জানায়, ৪ আগষ্ট ভোর পৌনে ৪টার দিকে নগরীর দোলখোলা মোতলেবের মোড়ে আব্দুল হক হাওলাদার নামে এক ব্যক্তিকে গুলি করে সন্ত্রাসীরা। ওই ঘটনার সূত্র ধরে নগর গোয়েন্দা পুলিশ সিসি টিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্য প্রযুক্তির সহায়তায় সন্ত্রাসী শিবলী হোসেন রুবেলকে নিরালা আবাসিক এলাকার একটি বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তার শয়ন কক্ষ থেকে পুলিশ শপিং ব্যাগের মধ্যে প্যাচানো একটি পিস্তল, ম্যাগাজিন ও এক রাউন্ড গুরি উদ্ধার করে। গ্রেপ্তার রুবেলের বিরুদ্ধে চুরি, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।

মহানগর গোয়েন্দা উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আহদুজ্জামান মিয়া এ বিষয়ে আজ বৃহস্পতিবার সকালে সংবাদ সম্মেলন করেন। 

তিনি বলেন, গ্রেপ্তার রুবেল খুলনার শীর্ষ সন্ত্রাসী পলাশ ও অপর সন্ত্রাসী আশিক গ্রুপের সদস্য। তার বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ রয়েছে। সংশ্লিষ্ট থানায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলার প্রস্তুতি চলছে।

তিনি আরও বলেন, সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে যারা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে তাদের সকলকে আইনের আওতায় আনা হবে। সকল সন্ত্রাসীদের মূল ধ্বংস করে শান্তির নগর হিসেবে খুলনাকে প্রতিষ্ঠিত করা হবে।

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝