Dhaka, Thursday | 6 August 2026
         
English Edition
   
Epaper | Thursday | 6 August 2026 | English
শিরোনাম:

বগুড়ায় অসহায় মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান

প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ১০:২৫ এএম  (ভিজিটর : ৯)

বগুড়ার সারিয়াকান্দিতে কর্ণেলস ফাউন্ডেশনের উদ্যোগে ২০ জন অসহায় মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে প্রত্যেককে ১০ হাজার টাকা করে চেক বিতরণ করলেন কর্ণেল (অবঃ) মো. জগলুল আহসান। 

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে বাংলাদেশ সমাজ কল্যাণ পরিষদের সহযোগীতায় উপজেলার নারচী ইউনিয়নের বাঁশগাড়ী গ্রামে তিনি তার নিজ বাস ভবন চত্বরে প্রধান অতিথি হিসেবে উক্ত চেক বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন সারিয়াকান্দি পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুল আলম তুপুল, পৌর বিএনপির সাবেক আহবায়ক মতিউর রহমান মতিন প্রমুখ। এরপর প্রধান অতিথি কর্নেল জগলুল আহসান ধ্রুপদী নারী ক্ষমতায়ন প্রকল্পের অধীনে ২ মাসব্যাপী সেলাই প্রশিক্ষণ (ক্রুশকাটা) এর উদ্বোধন করেন। 

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝