Dhaka, Thursday | 6 August 2026
         
English Edition
   
Epaper | Thursday | 6 August 2026 | English
শিরোনাম:

মায়ানমারের ভেতরে মাইন বিস্ফোরণে বাংলাদেশি আহত

প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৭:৩৭ পিএম  (ভিজিটর : ৭)

কক্সবাজারের উখিয়া সীমান্তের ওপারে মায়ানমারের অভ্যন্তরে মাইন বিস্ফোরণে এক বাংলাদেশি আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম মো. বদিউল আলম (৪৫)। তিনি উখিয়া উপজেলার বালুখালী জুমের ছড়া এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি কুতুপালং এমএসএফ হাসপাতালে চিকিৎসাধীন।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়, উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধীন বালুখালী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় সকাল আনুমানিক ৯টা ২৫ মিনিটে মায়ানমারের অভ্যন্তরের ডেকুবুনিয়া এলাকায় একটি মাইন বিস্ফোরণের শব্দ শোনা যায়। স্থানটি সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ৭০০ মিটার ভেতরে।

বিজিবির প্রাথমিক তথ্যানুযায়ী, মো. বদিউল আলম নোয়াপাড়া-ঘুমধুম সীমান্ত এলাকা দিয়ে মায়ানমারের অভ্যন্তরে প্রবেশ করেছিলেন। সেখানে বিদ্রোহী গোষ্ঠীর পুঁতে রাখা একটি মাইনে বিস্ফোরণে তাঁর ডান পায়ে আঘাত লাগে। পরে তিনি একই পথ দিয়ে বাংলাদেশে ফিরে আসেন। স্থানীয়দের সহায়তায় তাঁকে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে নেওয়া হয়। পরে তার অবস্থা আশংকাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়।

বালুখালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আজাদ বলেন, “মাইন বিস্ফোরণের ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে।”

পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী বলেন, “সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে একজন আহত হওয়ার খবর পেয়েছি।” উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)অধিনায়ক

লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন মাইন বিস্ফোরণে আহত ব্যক্তি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝